ফেসবুক পেজে ভিডিও আপলোড করলেও ভিউজ যদি কম হয় তাহলে এই কৌশল খুবই কার্যকর। ভিডিওর টাইটেল এবং ক্যাপশনই হলো সেই মূল চাবিকাঠি যা দর্শককে ভিডিও দেখার জন্য আকৃষ্ট করে। আজ আমরা জানাবো কিভাবে একটি ভিডিওতে একাধিক টাইটেল ব্যবহার করে ভিউজ বাড়ানো সম্ভব।
ফেসবুকের অটোপ্লে বন্ধ থাকায় দর্শক সরাসরি ভিডিওর হুক শুনতে পারে না। তাই ভিডিওর টাইটেল এবং ক্যাপশনকে এমনভাবে ডিজাইন করা উচিত যা দর্শককে ভিডিও দেখার জন্য আকৃষ্ট করবে। এবার নতুন কৌশল হলো — এক ভিডিওতে সর্বোচ্চ চারটি টাইটেল ব্যবহার করে এবি টেস্টিং করা। এর মাধ্যমে বোঝা যাবে কোন টাইটেল দর্শকদের সবচেয়ে বেশি আর্কষণ করছে।
কীভাবে করবেন:
কম্পিউটার থেকে ফেসবুক পেজে লগইন করুন এবং মেটা বিজনেস সুইটে যান।
‘ক্রিয়েট পোস্ট’ থেকে ভিডিও আপলোড করুন।
ভিডিওর জন্য প্রথম টাইটেল সেট করুন। টাইটেলের পাশে থাকা প্লাস আইকন ক্লিক করে আরও তিনটি টাইটেল যোগ করুন।
চারটি টাইটেলকে ছোট্ট ও প্রাসঙ্গিক ডেসক্রিপশনের সাথে সমন্বয় করুন।
ফেসবুক অ্যালগরিদম নিজেরাই নির্ধারণ করবে কোন টাইটেল দর্শকের জন্য সবচেয়ে কার্যকর।
বোনাস টিপস: প্রতিটি টাইটেলে আলাদা ইমোশন যোগ করুন—কৌতূহল, ভয়, জরুরি পরিস্থিতি ইত্যাদি। এটি দর্শকদের আরও বেশি আকৃষ্ট করবে।
ফলে বুঝা যাবে কোন টাইটেল দর্শক বেশি পছন্দ করছে। মোবাইল থেকেও এই কৌশল ব্যবহার করা সম্ভব। এই পদ্ধতি ব্যবহার করলে ভিডিওর ভিউজ বাড়বে।
এরআর/
