আন্তর্জাতিক ‘প্রেস ফ্রিডম হিরোজ’ পুরস্কার পেলেন ফিলিস্তিনের শহীদ সাংবাদিক মরিয়ম

by amirulislamluqman20@gmail.com

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (IPI) বার্ষিক কংগ্রেসে ফিলিস্তিনের শহীদ সাংবাদিকসহ বিশ্বের ৭ জন সাংবাদিককে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম হিরোজ ২০২৫’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাংবাদিকতার স্বাধীনতা ও সত্য প্রকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন সাংবাদিককে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন ফিলিস্তিনের শহীদ সাংবাদিক মরিয়ম আবু দাকা, ইউক্রেনের ভিক্টোরিয়া রোশচিনা, হংকংয়ের জিমি লাই, যুক্তরাষ্ট্রের মার্টিন ব্যারন, পেরুর গুস্তাভো গোরিতি, জর্জিয়ার মাজিয়া আমাগলোবেলি এবং ইথিওপিয়ার তেসফালেম ওয়ালদেস।

বিজ্ঞাপন
banner

হাঙ্গেরির স্বাধীন গণমাধ্যমকে ‘ফ্রি মিডিয়া পাইওনিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

ফিলিস্তিনের মরিয়ম আবু দাকা ও ইউক্রেনের ভিক্টোরিয়া রোশচিনা, এই ২ সাংবাদিককে মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়, যারা যুদ্ধক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান।

ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাকাকে চলতি বছরের ২৫ আগস্ট ইসরায়েলি বাহিনী হত্যা করে।

এছাড়া কংগ্রেসে উপস্থিত প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংবাদপেশায় স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222