নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

by amirulislamluqman20@gmail.com

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়?

বিজ্ঞাপন
banner

স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতে আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।

ডা. শফিকুর রহমান এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন।

নারী ও পুরুষের উভয়ের ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে।

ঠিক কত ঘণ্টা কমানো হবে- সেটি উল্লেখ না করলেন ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা যায় কিনা- সে বিষয়ে আলোকপাত করেন জামায়াত আমির।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222