‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে মুনতাসীর মামুনকে অপসারণ, বেতনের টাকা ফেরতের নির্দেশ

by Fatih Work

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর দায়িত্বে থাকা বামপন্থি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দায়িত্ব পালনে অনিয়ম ও কার্যক্রমে অনুপস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একইসঙ্গে ২০২৩ সালের ১৫ মার্চের পর থেকে তিনি যে সম্মানি গ্রহণ করেছেন, তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই পর্যন্ত তার ব্যাংক হিসাবে সম্মানির অর্থ পাঠানো হয়েছিল। সে হিসেবে অধ্যাপক মুনতাসীর মামুনকে প্রায় ৩৯ লাখ টাকা ফেরত দিতে হবে।

এর আগে ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৯ মার্চ অনুষ্ঠিত বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত ও ১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে ২০২৩ সালের ১৫ মার্চ থেকে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী অধ্যাপক মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করা হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির ষষ্ঠ সভায় দায়িত্ব পালন না করেও দেড় বছরের বেশি সময় বেতন-ভাতা ভোগের অভিযোগ ওঠে মুনতাসীর মামুনের বিরুদ্ধে। সভায় বলা হয়, ২০২৩ সালের ৫ মার্চের পর থেকে তিনি কোনো গবেষণা, প্রবন্ধ বা বক্তৃতা আয়োজনের প্রমাণ দিতে পারেননি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222