মিনহাজ নামে ০৭ বছরের একটি শিশু পাওয়া গেছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯:১৫ ঘটিকায় শিশুটি বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় চলে আসে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে বাড্ডা থানায় হস্তান্তর করেন।
শিশুটির গায়ের রঙ কালো এবং উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি। ঘটনার সময় তার পরনে ছিল গাঢ় গোলাপী রঙের পায়জামা পাঞ্জাবী। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি তার নাম মিনহাজ বলে জানায়। তবে এর বেশি কোনো তথ্য দিতে পারেনি।
পরবর্তীতে, বাড্ডা থানা পুলিশ শিশুটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে শিশু মিনহাজ তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং-২৫৯১, তারিখ: ২৮/১০/২০২৫।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশু মিনহাজের পরিবারের সন্ধান জানেন, তবে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এমএআর/
