রাজধানীতে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ

by Fatih Work

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর দারুস সালাম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানা পুলিশ।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারকৃতরা হলো- ১। মো. আফজাল হোসেন বাবু (৩৫) ২।মো. আজিজুল ইসলাম (৩২) ৩। মো. বশির (৩৫) ৪। মো. বাবু (৪৫) ৫। মো. জাবেদ রহমান (২৩) ৬। মো. নিরব (২০) ৭। মো. রাজীব (২৭) ৮। মো. চুন্নু মিয়া (৫০) ৯। মো. রফিকুল ইসলাম (৪০) ১০। মো. রবিন হাসান (২০) ১১। মো. শাহীন খান (২৯) ১২। মো. এনায়েত হক শাকিল (২৬) ১৩। মো. সোহাগ (৩০) ১৪। মো. মিজানুর রহমান (২৬) ১৫। মো. আরমান আলী (২৩) ১৬। মো. ফায়েক (২৭) ১৭। মো. সাইদুল ইসলাম (৩৮ ) ও ১৮। রবিউল ইসলাম (৩২)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222