পর্তুগালে চোরের হামলায় কুমিল্লার শামীম নিহত

by Fatih Work

পর্তুগালের রাজধানী লিসবনের নিকটবর্তী কোস্টা দা কাপারিকা এলাকায় রাতে এক হামলায় নিহত হন কুমিল্লার কোতোয়ালী থানার যুবক শামীম হোসেন (৩২)। তিনি স্থানীয় একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করতেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।

এ সময় শামীম চোরকে দেখতে পেয়ে পিছু নেন এবং তাকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222