বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি করেছে বর্তমান সরকার। তারা যে কমিশন গঠন করেছে দীর্ঘ ৮-৯ মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে। ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে।
তিনি বলেন, নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনও সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করেছে, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাচ্ছি।
এ সময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।
এআইএল/
