‘হাফেজ এহসানুল হক (রহঃ)-এর ত্যাগ ও নিষ্ঠা তরুণদের অনুকরণীয় দৃষ্টান্ত’

by hsnalmahmud@gmail.com

ঢাকাস্থ মাগুরা জেলা উলামা পরিষদের সম্মানিত সহ-সভাপতি মরহুম হাফেজ এহসানুল হক (রহঃ)-এর স্মরণে ও জেলার সকল মরহুম শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরামের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) বাদ যোহর ভায়না পৌর গোরস্থান মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে “ঢাকাস্থ মাগুরা জেলা উলামা পরিষদ”।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। তিনি বলেন,

“হাফেজ এহসানুল হক (রহঃ) ছিলেন নীরবে কাজ করা একজন পরিশ্রমী আলেম, যিনি আজীবন দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ত্যাগ, নিষ্ঠা ও সহজ-সরল জীবনযাপন তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ।”

সভায় বক্তারা মরহুমের ইলমী খেদমত, দ্বীন প্রচার ও ইসলামী সমাজে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভা শেষে চট্টগ্রাম নানুপুর মাদরাসার মহাপরিচালক হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেবের নেতৃত্বে মাগুরার বুজুর্গ উলামাদের রূহের মাগফিরাত, উম্মতের ঐক্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পরিষদের সেক্রেটারি মুফতী ইসমাইল হুসাইন সিরাজীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা শাহ সাইফুল্লাহ, মাওলানা হাসিবুল্লাহ, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা কাজী জাবের বিন মুহসিন, হাফেজ মনিরুজ্জামান, মাওলানা মুহসিন উদ্দিন, মাওলানা উসমান গণী মুসাপুরী, মাওলানা শারাফাতুল্লাহ মাজহারী, মাওলানা বদরুজ্জামান, মাওলানা সাখাওয়াতুল্লাহ হাবিবী, মাওলানা আবু সাঈদ, হাফেজ ইব্রাহিম খলীল প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222