নারায়ণগঞ্জের দেওভোগ দারুল উলূম জামে মসজিদে আগামী শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) জুমার নামাজে বয়ান করবেন পাকিস্তানের আজাদ কাশ্মিরের তথ্যমন্ত্রী ও বিধানসভার সদস্য আল্লামা পীর মুহাম্মদ মাজহার সাঈদ শাহ (দামাত বারাকাতুহু)।
আয়োজক সূত্রে জানা গেছে, “আল-মুবারক খুতবা” শীর্ষক এ বিশেষ জুমার বয়ান দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হবে। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আল্লামা পীর মাজহার সাঈদ শাহ বর্তমানে মুজাহিদে ইসলাম ও আমীর খোদামুল উলামা পাকিস্তানের দায়িত্বে রয়েছেন। ইসলামী দাওয়াত, ঐক্য ও আধ্যাত্মিক মূল্যবোধ প্রচারে তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দাওয়াতি সফর করে থাকেন।
তাঁর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের আলেমসমাজ ও সাধারণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
স্থান: দারুল উলূম দেওভোগ জামে মসজিদ, নারায়ণগঞ্জ
তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সময়: দুপুর ১২টা ১৫ মিনিট থেকে
হাআমা/
