নরসিংদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে প্রতিহত করার আহবান

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি খাইরুল কবীর খোকন ও সেক্রেটারী আলহাজ মঞ্জুর এলাহীর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নরসিংদীতে জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল প্রচেষ্টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) বিকালে নরসিংদী কাউরিয়া পাড়া ঈদগাহ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে এসব কর্মসূচি পালন করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে নরসিংদী শ্রম অফিসের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন
banner

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। তারা বক্তব্যে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সব ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দেন।

এদিকে ‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ স্লোগানে নরসিংদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে প্রতিহত করার আহবান করেন। এসময় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ভিপি খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপি প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক সরকার, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান, শহর শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা তাঁতীদল সভাপতি হুমায়ন কবির কামাল ও সেক্রেটারী আলাউদ্দিন প্রধান, জেলা তাঁতীদল সহসভাপতি আলমগীর হোসেন ও প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা, জেলা তাঁতীদল যুগ্ম সাধারন সম্পাদক নাছির উদ্দিন প্রধান, নরসিংদী শহর তাতীদল সভাপতি প্রার্থী মোস্তাফা কামাল প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222