ডেস্ক রিপোর্ট:
সকালের পর সাড়ে সাত ঘন্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের অধীনে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ রুবাইয়াত কবির। এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়; রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩, উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে।
এরও আগে, গতকাল শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১১ জন নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
এমএআর/
