নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

by Fatih Work

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিভিন্ন পার্টির মধ্যে দৌরাত্ম্য বেড়ে যাবে, অনেক সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো কোনো দেশে ১০ সেকেন্ড আগে ভূমিকম্পের আরলি ওয়ার্নিং অ্যাপ আছে। আমরা সেটা নিয়ে ভাবছি, এই অ্যাপ খুলতে পারি কিনা।

তিনি বলেন, আমরা যে বাড়িঘর তৈরি করতেছি এটা যেন রাজউকের বিল্ডিং কোড মেনে সবাই নির্মাণ করি। বিল্ডিং কোড না মেনে চললে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222