মেট্রোরেল স্টেশনে গাঁজার বড় চালান জব্দ, আটক ২

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোর স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি এমআরটি পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেলের স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

বিজ্ঞাপন
banner

সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন।

এমআরটি পুলিশ সুপার আক্তার কানিজ জানান, আটক ২ জনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222