অস্ট্রেলিয়ার কট্টর উগ্রপন্থী রাজনৈতিক দলের সদস্য সেনেটর পলিন হ্যানসন দীর্ঘদিন ধরে জনসমাগমস্থলে বোরকা পরা নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের চেষ্টা করে আসছেন। তবে এর আগে তাকে বোরকা নিষিদ্ধের বিল উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি, যা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বিল উপস্থাপনের অনুমতি না পেয়ে প্রতিবাদস্বরূপ সেনেটর হ্যানসন নিজেই অশ্লীলভাবে বোরকা পরে পার্লামেন্ট হাউসে প্রবেশ করেন এবং নিজের আসনে গিয়ে বসেন। বোরকার নিচে তিনি স্কার্ট পরেছিলেন এবং বোরকার নিচ দিয়ে তার শরীরের স্পর্শকাতর অনেক অংশ দেখা যাচ্ছিল। তার আচরণকে মুসলিম সেনেটররা অত্যন্ত অশোভন ও অবমাননাকর হিসেবে আখ্যা দেন।
এ ঘটনায় মুসলিম সেনেটররা সংসদের কার্যক্রম চালাতে অস্বীকৃতি জানান এবং হ্যানসনের আচরণকে বর্ণবাদী ও উসকানিমূলক বলে কঠোরভাবে নিন্দা করেন।
পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে স্পিকারকে সংসদ অধিবেশন সাময়িক স্থগিত করতে বাধ্য হতে হয়।
উল্লেখ্য, পলিন হ্যানসন পার্লামেন্টে বোরকা ব্যবহারকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজে লাগিয়ে জনসমাগমস্থলে বোরকা নিষিদ্ধ করার জন্য চাপ বাড়ানোর চেষ্টা করেছেন, তার এটি দ্বিতীয় ঘটনা।
সূত্র: সিএনএন ও এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
