কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলা, আসামী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়ার আদালত চত্বরে আমার দেশ ড. মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় আরো এক আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাদ্দাম ওই মামলার ৩২ নম্বর আসামি। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার কাটদহচর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার সময় কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন
banner

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের মৃত জামিল হোসেন বাচ্চুর ছেলে ইয়াসির আরাফাত তুষারের মানহানি মামলায় হাজিরা দিতে আসেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

এ সময় এজাহার নামীয়দের নির্দেশে বাদীকে দিনভর আদালত ভবনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আদালত চত্বরেই তার (আমার দেশ সম্পাদক) ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে এবং ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে।

এ ঘটনায় গত বছর ১০ অক্টোবর ড. মাহমুদুর রহমান বাদী হয়ে ভারতে পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনের বিরুদ্ধে মডেল থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগ দেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222