বিসিএস পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরত পরীক্ষার্থী‌দের

by amirulislamluqman20@gmail.com

পরীক্ষার রুটিন পরিবর্তন ও সময় বাড়ানোসহ অন্যান্য দাবিতে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে করে পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন
banner

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরোনো ও নতুন পরীক্ষার্থীর মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন–পীড়নের কারণে ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।

তাদের দাবি, লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোয় বহু শিক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই ‘মানবিক বিবেচনা’ থেকে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার আহ্বান আর গুরুত্ব পায়নি বলেই তারা বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222