তাবলীগের শুরায়ী নেজামের জোড় ইজতেমা শুরু, এসেছেন ১৭ দেশের বিদেশি মেহমান

by Fatih Work

গাজীপুরের বিখ্যাত টঙ্গী ইজতেমা ময়দানে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা।

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর থেকে শুরু হয়ে এ জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের সময় শেষ হবে।

জোড় ইজতেমার প্রথম দিনে ১৭ দেশের ৪৩৬ বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন।

আজ বিশ্ব ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হয়। জুমার জামাতে ইমামতি করেন ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের।

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, জোড় ইজতেমার প্রথম দিন আজ শুক্রবার বাদ ফজর সম্মিলিত মুসল্লিদের উদ্দেশে আম (সাবির্ক) বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান।

জুমার পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ফারুক, আছরের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা, মাগরিবের পর দিল্লির মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222