হাফেজ মুয়াজের উপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি

by hsnalmahmud@gmail.com

গতরাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদের মেশকাত জামাতের ছাত্র ও শাইখুল হাদীস মাওলানা আব্দুল হক সাহেবের নাতী হাফেজ আজিজুল হক মুয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের শীর্ষ নেতারা।

আজ (শুক্রবার) হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ জেলা পশ্চিমের সভাপতি মাওলানা সারওয়ার হুসাইন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ।

বিজ্ঞাপন
banner

নেতৃবৃন্দ আহত মুয়াজের সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তারা বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222