শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দাত্তার’ আঘাত: বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১২৩, নিখোঁজ অন্তত ১৩০

by amirulislamluqman20@gmail.com

ঘূর্ণিঝড় ‘দাত্তা’ এর প্রভাবে সৃষ্ট টানা প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার আজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির মতে, এখনো ১৩০ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ভূমিধসে। শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত ভূমিধসের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
banner

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় ও বন্যায় দেশজুড়ে ৪৪ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় স্কুল ও বিভিন্ন স্থানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

শ্রীলঙ্কার সেচ বিভাগ সতর্ক করে জানিয়েছে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে নতুন করে আরও বন্যার আশংকা রয়েছে। পরিস্থিতির অবনতি হলে রাজধানী কলম্বোতেও বন্যার ঝুঁকি দেখা দিতে পারে।

এদিকে, বন্যার পানিতে ঘরবাড়ি ঘিরে ফেলায় অনেক মানুষ ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়। বিপর্যস্ত এসব এলাকায় আটকে পড়াদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222