সাজা হলে ব্রিটিশ এমপি পদ হারাতে পারেন টিউলিপ, হতে পারে ১০ বছরের জেল

by amirulislamluqman20@gmail.com

ঢাকার পূর্বাচলের আবাসন প্রকল্পে দুর্নীতি করে প্লট নেওয়ার অভিযোগে সাবেক পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা এবং ভাগ্নি টিউলিপসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়।

আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) এই মামলার রায় ঘোষণা হবে।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশে অভিযোগ প্রমাণ হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট পাইয়ে দিয়েছেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

এ ঘটনা প্রথম প্রকাশ্যে আনে সংবাদমাধ্যম ডেইলি মেইল। অভিযোগের জেরে তিনি সিটি মিনিস্টারের পদ থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন।

সংবাদমাধ্যমটি রোববার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্নীতির দায়ে যদি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় এবং তিনি দীর্ঘ মেয়াদি সাজা পান, তবে ব্রিটিশ এমপি হিসেবে তার পদ ছাড়ার চাপ বাড়বে। গত ডিসেম্বরে রূপপুর প্রকল্পের দুর্নীতির অভিযোগ সামনে এলে একই ধরনের চাপের মুখে পড়েছিলেন তিনি, যদিও তখন মন্ত্রিত্ব ছাড়লেও এমপি পদ ধরে রাখতে পেরেছিলেন। টিউলিপ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222