খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক

by Nur Alam Khan

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না—তা বিবেচনা করেই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “বহু সংকট ও উদ্বেগের মধ্যেও খালেদা জিয়ার চিকিৎসায় আলোর রেখা দেখতে পাচ্ছি। তিনি চিকিৎসা নিতে পারছেন  এটাই স্বস্তিদায়ক।”

রিজভী আরও অভিযোগ করেন, “বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার। যথাসময়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হলে তার বর্তমান শারীরিক অবস্থা এতটা জটিল হতো না।”

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222