খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়

by Nur Alam Khan

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উড্ডয়নের অনুমতি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টায় ঢাকায় অবতরণ করবে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে একই দিন রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রস্তুতি ও অবস্থার ওপর ভিত্তি করে এই সময়সূচি পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন
banner

কাতার সরকারের সহায়তায় জার্মানি-ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া এই এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে বহুল ব্যবহৃত এই বিমানটি শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত চিকিৎসাজনিত যাত্রার জন্য উপযোগী।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222