নারায়ণগঞ্জের হাবিবনগরে ৯ম ইসলামী মহা সম্মেলন ১৮ ডিসেম্বর

by hsnalmahmud@gmail.com

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাবিবনগর চৌধুরী বাড়িস্থ জামি’আ মাদীনাতুল আবরার হাবিবনগর–এ ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বাদ যোহর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে ৯ম ইসলামী মহা সম্মেলন।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের প্রখ্যাত আলেম–উলামা, দ্বীনী শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এতে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন
banner

সম্মেলনের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাইখ সাজিদুর রহমান, আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কো-চেয়ারম্যান ও বিশিষ্ট হাদিস বিশারদ। তিনি বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জামিয়া দারুল আরকাম, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন জনাব মাসুদুজ্জামান মাসুদ, সংসদ সদস্য পদপ্রার্থী, নারায়ণগঞ্জ-০৫ (বিএনপি)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, জামিয়া আল-মানহাল, উত্তরা, ঢাকা।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন—

  • মুফতি বোরহান উদ্দিন রব্বানী, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, জামিয়া আবু বকর সিদ্দিক (রা.), যাত্রাবাড়ি, ঢাকা
  • মাওলানা ফেরদাউসুর রহমান, সাধারণ সম্পাদক, জমিয়তে ওলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা
  • মুফতি হারুনুর রশিদ, খতিব, দেওভোগ মাদ্রাসা আমে মসজিদ

সম্মেলনের সভাপতিত্ব করবেন আলহাজ্ব সেলিম সরকার, মোতাওয়াল্লি, জামি’আ মাদীনাতুল আবরার।

অনুষ্ঠান সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি ছগির আহমদ ও পরিচালক মুফতি ইসমাইল সরকার।

আয়োজকরা জানান, মহা সম্মেলনে সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222