জাতীয় ওলামায়ে কেরামের একজন বরেণ্য উলামা ও রাজনীতিক মুফতি ফজলুল হক আমিনী (রহ.)-এর জীবন ও কর্মকে সামনে রেখে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাটি আগামী ১৩ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকায় আয়োজিত হবে।
আলোচনা সভায় দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির সভাপতিত্ব করবেন এবং আহ্বানকারী হিসেবে থাকবেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
আলোচনা সভায় মুফতি ফজলুল হক আমিনীর বৈচিত্র্যময় জীবন, ইসলামিক শিক্ষা ও রাজনীতিতে তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে সকল দেশের নাগরিক, ধর্মপ্রাণ মানুষ এবং ছাত্র-যুবকসহ সাধারণ জনগণকে এই সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
হাআমা/
