ওমান উপসাগরে ডিজেলবাহী জাহাজ আটক ইরানের, বাংলাদেশিসহ ১৮ নাবিক হেফাজতে

by Fatih Work

ওমান উপসাগরে একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। ইরানি সংবাদ সংস্থার বরাতে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি প্রায় ৬০ লাখ লিটার অবৈধ ডিজেল বহন করছিল।

প্রতিবেদন অনুযায়ী, ধরা পড়ার আশঙ্কায় জাহাজটি তার নেভিগেশন সিস্টেম বন্ধ করে দেয়। তবে এরপরও ইরানি কর্তৃপক্ষ ওমান উপসাগর এলাকায় ট্যাংকারটি আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন
banner

জাহাজটি জব্দ করার সময় এতে থাকা ১৮ জন ক্রু সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজটির ক্রুদের মধ্যে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ঘটনায় আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও অবৈধ জ্বালানি পাচার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222