বিজয় দিবসের চেতনায় জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ

by naymurbd1999@gmail.com

মহান বিজয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ জুলুম, বৈষম্য ও আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

সংগঠনটি বলেছে, ১৬ ডিসেম্বর শুধু ভৌগোলিক স্বাধীনতার স্মারক নয়; বরং এটি জুলুম, শোষণ ও অন্যায় আধিপত্যের বিরুদ্ধে বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের গৌরবময় ইতিহাসের প্রতীক। বিজয় দিবসের প্রকৃত চেতনা বাস্তবায়িত হবে তখনই, যখন সমাজ ও রাষ্ট্রের সব স্তর থেকে অন্যায়, অবিচার ও ফ্যাসিবাদী প্রবণতা দূর করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার মূল আদর্শ হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে আজও বিভিন্ন ক্ষেত্রে জুলুম ও বৈষম্যের চর্চা পরিলক্ষিত হচ্ছে, যা বিজয় দিবসের চেতনার পরিপন্থী।

পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ মনে করে, দেশকে এমন একটি সমাজে রূপান্তর করতে হবে, যেখানে ধর্ম, মত ও পরিচয়ের কারণে কেউ বঞ্চিত হবে না এবং ন্যায়বিচার, মানবিকতা ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এ লক্ষ্যে আলেম-উলামা, চিন্তাবিদ, শিক্ষিত সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শ ও মানবকল্যাণমূলক দর্শনই সমাজে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ সকল প্রকার জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গঠনে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানায়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222