ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব টেনে ধরার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
লাখনৌর সমাজবাদী পার্টির নেত্রী সুমাইয়া রানা এ ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করেন।
হিজাব খুলে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। সংস্থাটি বলেছে, কোনো জনপ্রতিনিধির দ্বারা কোনো নারীর হিজাব বা নিকাব জোরপূর্বক সরিয়ে দেওয়া নারীর সম্মান, পরিচয় এবং ব্যক্তিগত স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার মতে, এ ধরনের কর্মকাণ্ড নারীদের মৌলিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি সমাজে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করে।
উল্লেখ্য, গতকাল বিহার রাজ্যের রাজধানী পাটনায় মুসলিমবিদ্বেষ ও সংকীর্ণ মানসিকতার একটি ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব জোরপূর্বক টেনে খুলে ফেলেন বলে অভিযোগ ওঠে।
সূত্র: রিপাবলিক ও ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
