বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের সায়দাবাদের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে কুরআনের পাখিদের পবিত্র কুরআনুল কারীম সবক প্রদান, পরিক্ষায় জিপিএ+ প্রাপ্ত শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চরাঞ্চলের ৬ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, অভিবাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পরীক্ষায় জিপিএ+ প্রাপ্ত শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আজ সকালে নরসিংদীর রায়পুরা সায়দাবাদে অত্র মাদ্রাসা মাঠে এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও শিক্ষক হযরত মাওলানা আফজাল সাদীর সঞ্চলনায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ এর ব্যাক্তিগত অর্থ্যায়নে মনোরম পরিবেশে নান্দনীক ৪র্থ তলা ভবনে কয়েক শতাধিক বালক-বালিকাদের নিয়ে কয়েক বছর যাবৎ পরিচালনা করে আসছে। দক্ষ শিক্ষক-শিক্ষিকা ধারা বালক-বালিকাদের পৃথকভাবে আল্লাহর হুকুম ও নবী সুন্নত মোতাবেক ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজিসহ কম্পিউটার শিক্ষার মাধ্যমে পাঠদান করে উপজেলা থেকে জেলা পর্যায়ে মেধার তালিকায় প্রথম স্থান লাভ করে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে বিরাট সুনাম অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বক্তব্য রাখেন নরসিংদী-৫ রায়পুরা নির্বাচনী এলাকার হাতপাখা মার্কার প্রার্থী হাফেজ মা. বদরুজ্জামান। তিনি তার বক্তব্যে নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের সায়দাবাদের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ এর বিভিন্ন ভালো কাজ নিয়ে ব্যাপক আলোকপাত করেন এবং এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন সাইখুল হাদিস হযরত মা. মুফতি রশিদ আহম্মদ, নরসিংদী জজ কোট এর আইনজীবি এড.হারুনুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন মধ্যনগর বায়তুর রহমান জামে মসজিদ এর সভাপতি ও দৈনিক মানবজমিন নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক বশির আহম্মদ মোল্লা, কেরানীগঞ্জ আড়ৎ মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান,পাড়াতলী ইউনিয়ন ভভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির মিয়া, রাজনীবিদ জহিরুল হক বাদল, শিক্ষক মো. স্বপন মাষ্টার, সমাজ সেবক মো. নয়ন মিয়া, সমাজ সেবক ইকবাল হোসাইন মাহমুদ, সমাজ সেবক খন্দকার হারুন রশিদ, জনপ্রতিনিধি মো. শওকত আলী মেম্বার, প্রমুখ।
এমএআর/
