আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে আজ ২২ ডিসেম্বর থেকে ‘ভোটের গাড়ি’র প্রচার কার্যক্রম শুরু হচ্ছে।
আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও বার্তার মাধ্যমে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত সংশোধিত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন।
টিএইচএ/
