নরসিংদীতে পাট বীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালা

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ২০২৫-২৬ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন, পাট বিভাগ কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি ভিত্তিক ‘পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ’ (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও পাট বিভাগের আয়োজনে আজ সকালে নরসিংদী সদর উপজেলা হল রোমে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে ও সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মিতুন চাকমার পরিচালনায় কয়েক শতাধিক পাট চাষী প্রশিক্ষানার্থীদের মাঝে খাবার ও ব্যাগসহ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

এসময় পাট চাষীদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষক সালাউদ্দিন টিপু, সদর উপজেলা কৃষি সম্প্রাসরন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল জলিল, নরসিংদী জেলা জে ডি এ খোরশেদ আলম প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222