বান্দরবানে ৩.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডলও বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২ দশমিক ০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উত্তপত্তিস্থল থেকে দূরত্ব ২৮৯ কিলোমিটার (ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা হতে দক্ষিণ-পূর্ব দিকে) দূরে।

স্থানীয় বাসিন্দার হেলালউর রশিদ বলেন, “সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে। আতঙ্ক মানুষ ছোটাছুটি করে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222