হযরতপুর আহমদিয়া দাখিল মাদরাসা এ্যালামনাই এসোসিয়েশনের ‘এ্যালামনাই কনফারেন্স’ অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের শেখরনগরে ২৬ ডিসেম্বর শুক্রবার হযরতপুর আহমদিয়া দাখিল মাদরাসা এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বর্ষপূর্তি ও এ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এ্যালামনাই সভাপতি এসআই জনাব শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনায় অনুষ্ঠানটি তিনটি সেশনে সম্পন্ন হয়।
এ্যালামনাই ফাইনেন্স সেক্রেটারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক ও প্রশাসন বিভাগের ছাত্র জনাব আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সকাল নয়টায় শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন অপু, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম জুয়েল, শেখ মোহাম্মাদ তালভীর আলমসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী, অতিথিবৃন্দ ও সাবেক সুপার মহোদয়, প্রাক্তন শিকক্ষসহ স্থানীয় বরেন্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরীতে কৃতিমানদের সংবর্ধনা দেওয়া হয়। এ্যালামনাই সেরা পারফর্মার, বর্ষ সেরা শিক্ষার্থী ও যারা সম্প্রতি সরকারী চাকুরী পেয়েছেন। ধাপে ধাপে অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন।
মাগরিবের আজানের কিছুক্ষণ আগে অনুষ্ঠানটি শেষ হয়।
