সুইজারল্যান্ডের রিসোর্ট বারে ভয়াবহ বিস্ফোরণ, বহু নিহত

by amirulislamluqman20@gmail.com

সুইজারল্যান্ডের পরিচিত ও বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রান্স-মন্টানাতে একটি বারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক দেড়টার দিকে শহরের জনপ্রিয় বার ‘লে কনস্টেলেশন’ (Le Constellation) এ এই বিস্ফোরণ ঘটে। সে সময় সেখানে নববর্ষ উদ্‌যাপন চলছিল এবং বিপুলসংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

সুইস পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া বারে আগুন ধরে যাওয়ার ফলে প্রায় ১০০ জন আহত হন, যাদের মধ্যে অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সুইস পুলিশের এক কমিশনার।

ক্যান্টন ভালাইসের পুলিশ মুখপাত্র গাইতাঁ লাথিন জানান, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ঘটনায় একাধিক হতাহতের বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

বিস্ফোরণের পর পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার কাজে অংশ নেয়।

ঘটনার তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222