মাদুরোর ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

by Fatih Work

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

আজ সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই দেশগুলোর পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা উচিত।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে। আজ সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করা হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222