বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ২৬ জানুয়ারি থেকে ০৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১২ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে রাজধানীর মতিঝিলস্থ জামিয়া দারুল উলুম মতিঝিল (ওয়াপদা মাদরাসা) প্রাঙ্গণে। বেফাক পরীক্ষা শেষ হওয়ার পরপরই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
প্রশিক্ষণে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ক্লাস নেবেন দেশের খ্যাতনামা আলেম, লেখক ও সাংবাদিকরা।
এর মধ্যে রয়েছেন—
- বেফাকের প্রধান পরিচালক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী
- বেফাকের সহ-প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের
- দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী
- লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ
- ঢাকা মেইল ডটকমের চিফ এডিটর মাওলানা জহির উদ্দিন বাবর
- আওয়ার ইসলাম-এর সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব
- প্রবন্ধকার ও ভাষাপ্রশিক্ষক মাওলানা হানিফ আল হাদি
- এবং ভাষাপ্রশিক্ষক ও সহ-সম্পাদক ত্রৈমাসিক ইসলাহুন নিসা-এর মাওলানা মুহাম্মদুল্লাহ কাওসার।
বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ থাকছে:
- প্রশিক্ষণে সংক্ষিপ্ত বিষয়ে তাত্ত্বিক আলোচনা
- অনুবাদ সাহিত্য
- প্রুফরিডিং ও সম্পাদনা
- ভাষা ও বানাননীতি
- সংবাদপত্রে লেখালেখির কৌশল
- বাংলা সাহিত্যে মুসলিমদের ভূমিকা
- পাঠক মনস্তত্ত্ব
- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অংশগ্রহণের পথ ও পদ্ধতি
- লেখালেখির খুঁটিনাটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণে বানান ও উচ্চারণ শুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নিয়মিত রোজনামচা ও প্রবন্ধ লেখা, নির্বাচিত লেখা পাঠ, প্রুফ দেখা এবং লিখিত কাজের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা হবে।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।
প্রশিক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ২,৪০০ টাকা (ভর্তি ও খানাসহ)।
আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন-০১৭১১-২৭৪৯৪৬ অথবা ০১৭২৭-৫০২৩৪৫ নম্বরে।
এনআর/
