জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’ (People’s March)।
আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের ঘোষণা আসার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর সাথে এনসিপির নির্বাচনী জোট করার সিদ্ধান্তের প্রতিবাদে দলটির পদত্যাগী একাধিক নেতা এই প্ল্যাটফর্মে নেতৃত্বের আসনে আসছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের সামনের সারিতে অনিক রায়ের পাশাপাশি থাকছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান। তাদের সাথে যুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুসহ আরো অনেকে।
প্ল্যাটফর্মের উদ্যোক্তারা জানিয়েছেন, নতুন প্ল্যাটফর্মের মূল আদর্শ হবে গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং এটি সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করবে। প্রগতিশীল শিক্ষক ও বুদ্ধিজীবীরা নেপথ্যে থেকে দিকনির্দেশনা দিলেও তরুণদের হাতেই থাকবে এই সংগঠনের মূল নেতৃত্ব।
এআইএল/
