132
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলা বাতিল করে খালাসের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান এই আদেশ দেন।
খালাসপ্রাপ্ত অপর দুইজন হলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর।
আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এআইএল/
