এবারের বিপিএল স্থগিত

by amirulislamluqman20@gmail.com

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড শর্ত জুড়ে দিয়েছিল, আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে।

ফলে কোয়াবের অনড় অবস্থান এবং ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কারণে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন
banner

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল আজ। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে দিনের ম্যাচ হয়নি। বিকালের ম্যাচও মাঠে গড়ায়নি। এরপর এমন সিদ্ধান্ত নেয় বিসিবি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222