চেন্নাই-এ কাজ করার নামে সীমান্ত পার হতে গিয়ে চারজন আটক

by Fatih Work

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে আটক করা হয় তাদের। এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী ‘মানবপাচার চক্রের এক সদস্যকেও আটক করেছে বিজিবি। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন
banner

আটককৃত মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। এছাড়াও অন্য আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর মহানগরীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুরের মো. তারাজুল ইসলাম।

বিজিবি অধিনায়ক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ গজ দূরে বাংলাদেশের একটি গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় মানবপাচারকারী মো. শাহিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককারীরা জানিয়েছেন- তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাদের পাঠানো হচ্ছিলো।” বিজিবি অধিনায়ক আরো বলেন, “আটক চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, “বিজিবির দেয়া অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222