মির্জা আব্বাস বোরকা পরে কোর্টে যেতেন: হাসনাত আব্দুল্লাহ

by Fatih Work

মির্জা আব্বাস দেড় বছর আগেও বোরকা পরে কোর্টে যেতেন বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বারের গুনাইঘর শাকতলায় এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “যারা এতো দিন বাকশক্তিহীন ছিল, যারা তাদের বাকশক্তি দিয়েছে; আবু বকরের মতো জুলাইযোদ্ধারা, যারা বাকশক্তি দিয়ে বাকশক্তি হারাল, তাদের একবারের জন্য খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই। আবু বকররা যেই কারণে বাকশক্তি হারিয়েছে, সেই কারণগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না। আবু বকর যেই পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছে, জুলাই শহীদ মাইনুদ্দিনরা যে কারণে কবর হয়ে গিয়েছে, যে ফ্যাসিবাদের লড়াইয়ের জন্য, সেগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না।”

বিজ্ঞাপন
banner

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।‌

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222