বগুড়ায় সংঘর্ষ থামাতে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

by Fatih Work

বগুড়ার চকসূত্রাপুর এলাকায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

জানা গেছে, কসাইপাড়া ও পাশের এক পাড়ায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চলছিলো। কারবার নিয়ে মতবিরোধের জেরে উভয় পাড়ার লোকজনের মতবিরোধ শুরু হয় ও সশস্ত্র সংঘর্ষে জরিয়ে পরে। পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন
banner

অভিযানে স্থানীয় কুখ্যাত মাদক কারবারি হজরত আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র, ৩১০ পিস ইয়াবা, ৮০ পিস সিডিলসহ মাদক ও নগদ টাকা, মোবাইল এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় হজরতের স্ত্রী শিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতি, সামুরাই, চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু প্রভৃতি ছিল।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “একটি পক্ষ স্থানীয় পরিবেশ অস্থিতিশীল করার জন্য অস্ত্র মজুত করেছিলো। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222