বান্দরবানে পরিত্যক্ত দু’টি টিয়ারশেল উদ্ধার, একটি সক্রিয়

by Fatih Work

বান্দরবন শহরের বাস স্টেশন এলাকা থেকে দু’টি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ। এগুলোর মধ্যে একটি সক্রিয়, অন্যটি নিষ্ক্রিয়।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পুলিশ খবর পেয়ে দু’টি টিয়ারশেল উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। এগুলো কীভাবে ওই এলাকায় এলো সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন
banner

পুলিশ বলেন, এ টিয়ারশেলগুলো পুলিশ ব্যবহার করে থাকে। উদ্ধার করা টিয়ারশেলের মধ্যে একটিতে সেফটি পিন অক্ষত আছে, অন্যটিতে খোলা রয়েছে। পুলিশ আরো বলেন, স্থানীয় সূত্রের খবর পেয়ে পুলিশের সদর সার্কেল অফিসার মান্না দে সেখানে অভিযান চালায়। নিরাপদে টিয়ারশেল দু’টি উদ্ধার করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “টিয়ারশেলগুলো যদিও কোনো সমস্যা সৃষ্টি করবে না, তবে এগুলো সেখানে কিভাবে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222