নারায়ণগঞ্জে নাম আগে–পরে বিতর্কে যুবদল কর্মীর হাতে স্বেচ্ছাসেবক নেতার খুন

by Fatih Work

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে–পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সিনিয়র সহ–সভাপতি ছিলেন আজাহার।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, শনিবার দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে–পরে দেওয়াকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজসহ সিনিয়র সহ–সভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরানকে মারধর করে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আজাহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222