সড়ক অবরোধে উত্তেজনা: কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ মুখোমুখি সংঘর্ষ

by Fatih Work

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা বাৎসরিক ছুটির টাকা দাবি করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। শ্রমিকরা ছত্রভঙ্গ হলেও পুনরায় মহাসড়কে ওঠার চেষ্টা করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যা যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি তৈরি করে।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষের কাছে বাৎসরিক ছুটির টাকা দাবি করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিকেলে কারখানার ভেতরে কাজ বন্ধ রাখার পর মালিকপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। পরে সড়কে নামলে পুলিশ কাঁদানে গ্যাস শেল ব্যবহার ও লাঠিপেটা করে।

কারখানার কর্মকর্তা আসাদ বলেন, “আলোচনা চলছে, খুব দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222