রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

by Fatih Work

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পরিচালিত এই অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন
banner

পূর্বাচল আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল গোলাকান্দাইল ও ভুলতা এলাকায় অভিযান শুরু করে। অভিযানে হাতেনাতে আটক করা হয় মো. কাওসার (২৭) ও শ্রী রবি দাশ (৩৮) নামের দুই ব্যক্তিকে। তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়। আটকদের মধ্যে মো. কাওসার রূপগঞ্জ থানার তালিকাভুক্ত অপরাধী এবং তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত অস্ত্রসহ রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া বা নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংসদ নির্বাচন সামনে রেখে এলাকায় যেকোনো ধরনের সহিংসতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222