67
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছেন, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গত ১ দশক ধরে তিনি জিনতান শহরে অবস্থান করছিলেন।
৫৩ বছর বয়সী সাইফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে হামলাকারী এবং হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
সাইফ গাদ্দাফিকে ২০১১ সালে প্রথমে জিনতানে কারাবন্দি করা হয়। পরে ২০১৭ সালে তাকে মুক্তি দেওয়া হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি।
এআইএল/
