ফটিকছড়িতে হামলায় আহত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের ইন্তেকাল

by hsnalmahmud@gmail.com

উপজেলার উত্তর নিশ্চিন্তাপুরস্থ জমিরিয়া হোসেনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এলাকার কিছু দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ছলিম উল্লাহ অবশেষে মারা গেছেন।

গত শনিবার স্থানীয় কিছু সন্ত্রাসী তাঁর নিজ ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দ্বারা অত্যন্ত ন্যাক্কারজনক ও বর্বরোচিত কায়দায় উপর্যুপরি হামলা চালায়। এতে তাঁর নাক, মুখ, মাথাসহ শরীর মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত হয়। পরে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় তিনি মারা যান।

বিজ্ঞাপন
banner

মাওলানা ছলিমুল্লাহ ছিলেন দক্ষিণ ফটিকছড়ি ওলামা পরিষদের উপদেষ্টা। দক্ষিণ ফটিকছড়ি ওলামা পরিষদের নেতৃবৃন্দ এ নির্মম বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের নিকট অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তারের দাবী জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222