নারায়ণগঞ্জ-৪ : স্বতন্ত্র প্রার্থী শাহ আলম সেনাবাহিনীর হাতে আটক

ভোট শেষে সন্দেহজনক ব্যাগসহ কেন্দ্রে প্রবেশ,

by hsnalmahmud@gmail.com

নারায়ণগঞ্জ-৪ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমকে ভোটগ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর সন্দেহজনক ব্যাগসহ একটি কেন্দ্রে প্রবেশের ঘটনায় সেনাবাহিনী আটক করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে এনায়েতনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রার্থী শাহ আলম একটি ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে জনগণ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের অবহিত করে। পরবর্তীতে পরিস্থিতি সন্দেহজনক মনে হলে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

মোহাম্মদ শাহ আলম এবারের নির্বাচনে ‘হরিণ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে ব্যাগে কী ছিল বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222