ময়মনসিংহে নির্বাচন: বিএনপি ৮, জামায়াত জোট ২, স্বতন্ত্র ১

by Fatih Work

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের নির্বাচনে বিএনপি প্রার্থীরা স্পষ্ট প্রাধান্য দেখিয়েছেন। জেলায় দলটি ৮টি আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট দুটি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, একটি আসনে বিএনপির প্রার্থীকে পরাজিত করে এক স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন।

বিজ্ঞাপন
banner

আসনভিত্তিক ফলাফল

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ১,০৮,২৬৫ ভোট পেয়ে বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে (১,০১,৯২৬) ৬,৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ভোটের হার: ৫৬.৮৭%।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): জামায়াত জোটের মুহাম্মদুল্লাহ ১,৪৬,২০২ ভোট পেয়ে বিএনপির মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করেন। ভোটের হার: ৫৬.৮২%।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর): বিএনপির এম ইকবাল হোসেন ৭৫,৩২০ ভোটে জয়ী। ভোটের হার: ৫৮.৬০%।

ময়মনসিংহ-৪ (সদর): বিএনপির আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১,৭৯,৬৬৮ ভোটে জয়ী। ভোটের হার: ৫৪.৫০%।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): বিএনপির মোহাম্মদ জাকির হোসেন ১,২৮,৮৯৬ ভোটে বিজয়ী। ভোটের হার: ৬২.১১%।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): জামায়াতের মো. কামরুল হাসান মিলন ৭৭,৩২৫ ভোটে বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হন। ভোটের হার: ৫৭.১১%।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল): বিএনপির ডা. মাহাবুবুর রহমান ৯৯,০৪৯ ভোটে জয়ী। ভোটের হার: ৫৬.৭৭%।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): বিএনপির লুৎফুল্লাহেল মাজেদ ১,০৮,৬৮৫ ভোটে বড় ব্যবধানে জয়ী। ভোটের হার: ৫৫.৮৭%।

ময়মনসিংহ-৯ (নান্দাইল): বিএনপির ইয়াসের খান চৌধুরী ৮৫,৭৬১ ভোটে জয়ী। ভোটের হার: ৫১.৬৭%।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও): বিএনপির মোহাম্মদ আক্তারুজ্জামান ৭৫,৫৮৫ ভোটে জয়ী হন।

ময়মনসিংহ-১১ (ভালুকা): বিএনপির ফখর উদ্দিন আহমেদ ১,১১,২৩০ ভোটে জয়ী। ভোটের হার: ৫৬.৬৯%।

ময়মনসিংহে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলেও কয়েকটি কেন্দ্রে জামায়াত জোট এবং স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থান দেখিয়েছেন, যা নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতাকে আরও বহুমাত্রিক করেছে। বিশেষ করে ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর জয় এবং ময়মনসিংহ-২ ও ৬ আসনে জামায়াত জোটের সাফল্য জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222